পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির শিক্ষা বহন করে। সামর্থ্যবান মুসলমানরা এ সময় পশু কোরবানি দিয়ে ধর্মীয় দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাট ও পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি, হয়রানি বা অবৈধ বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারিতে থাকতে হবে। পশুবাহী গাড়ি আটকে হয়রানি কিংবা অবৈধ অর্থ আদায়ের মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরও বলেন, জনগণের স্বার্থে কোরবানির পশুর হাটে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অন্যদিকে পবিত্র হজ পালন প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যান। তবে হজযাত্রায় ফ্লাইট বিড়ম্বনা ও কিছু হজ এজেন্সির অনিয়মের কারণে ভোগান্তির ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে সরকারকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন