মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকলিয়ায় বিএনপির সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের আওতাধীন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বাদ আছর স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি এবং সঞ্চালনা করেন মাহবুব আলম কোরেশী মাছুম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তালেব, আব্দুস সালাম ও হুমায়ুন কবির, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রুকন মিয়া, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমদ, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমদ জিতু এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ।

আরো পড়ুন...  খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

সভায় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মন্নান, মনির উদ্দিন ও মিটন মিয়া, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিবলু মিয়া, আঞ্জুর আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ও নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ, আরমান আলম কোরেশী, মুজিদ মিয়া, শায়েদ আহমদ, জায়েদ আহমদ, তারেক রহমান, সাবু মিয়া, সালেহ আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরুজুল হক, খেলন আহমদ, সুবেল আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার সমাজের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।

সভা শেষে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

১০

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

১১

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১২

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১৩

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

১৪

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

১৫

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

১৬

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

১৭

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১৮

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

১৯

কলকলিয়ায় বিএনপির সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

২০