কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি-
১৯ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জাসাসের মিলনমেলা, নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে জেলা জাসাসের ৩য় মিলনমেলা-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের নেহাল পার্কে আয়োজিত এ মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা উলামা দলের সভাপতি মো. রফিকুল ইসলাম পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। মিলনমেলাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়ে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে জেলা জাসাস পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অসঙ্গতি দূর করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা ও চিত্রনায়ক হেলাল খান বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে গড়ে তুলতে হবে। সমাজের অবক্ষয় রোধে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন এবং নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন...  হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

মিলনমেলাকে ঘিরে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠান শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১০

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

১১

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

১২

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১৩

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১৪

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

১৫

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

১৬

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

১৭

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

১৮

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১৯

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

২০