রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২৫

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলার উজানগ্রাম ও গজনবীপুর এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে শুক্রবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উজানগ্রাম, গজনবীপুরসহ আশপাশের কয়েকটি গ্রামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে প্রথমে গজনবীপুর এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা দ্রুত উজানগ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় খয়েরপুর ও বাখইল গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোষ্ঠীগত বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১০

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১২

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

১৫

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৬

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

১৮

ধর্ম যখন মঞ্চের পণ্য

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২০