এস. এম. জাকির, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে এলপিজি গ্যাস স্থানান্তরের একটি স্থাপনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভরা ও খালি গ্যাস সিলিন্ডারসহ রিফিলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২ আগস্ট) গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টার দিকে চন্দনাইশ উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবৈধ কার্যক্রমে জড়িতরা পালিয়ে যায়। ফলে এ কর্মকাণ্ডের সঙ্গে কারা সরাসরি জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

অভিযানকালে ঘটনাস্থল থেকে অবৈধ রিফিলিং কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ২০টি ভরা এলপিজি গ্যাস সিলিন্ডার এবং আনুমানিক ৫০টি খালি সিলিন্ডার জব্দ করা হয়।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চন্দনাইশ পৌরসভা কার্যালয়ে জব্দ করা ২০টি ভরা গ্যাস সিলিন্ডার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

আরো পড়ুন...  ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

নিলামের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা জানান, নিরাপত্তাঝুঁকি এড়ানো এবং ভরা গ্যাস সিলিন্ডার দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত সরকারি নির্দেশনা থাকায় সোমবার সকালে তাৎক্ষণিকভাবে সিলিন্ডারগুলো নিলামের ব্যবস্থা করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা প্রায় ৫০টি খালি সিলিন্ডার আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী সুবিধাজনক সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিং কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

দুই মাস মানুষের পদচারণা বন্ধ, স্বস্তিতে সুন্দরবন—বাড়ছে বাঘ-হরিণের বিচরণ

গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

সন্তানের অবহেলায় বাঁধের ঢালে আশ্রয়, মৃত্যুর প্রহর গুনছেন আশি বছরের আজিজুর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

১০

১২ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি পেল নোয়াখালী ডিবি

১১

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

১২

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

১৩

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

১৪

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

১৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

১৭

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

১৮

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

১৯

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

২০