শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গণপরিবহনের তীব্র চাপ ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে চন্দ্রা এলাকায় এমন চিত্র দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, কালিয়াকৈর এলাকায় প্রায় ৩ শতাধিক শিল্পকারখানা রয়েছে। ঈদ উপলক্ষে একযোগে ছুটি শুরু হওয়ায় শ্রমিক ও সাধারণ যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। দুপুরের পর এ চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ প্রবেশপথ চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গের প্রায় ২৫ জেলার মানুষ যাতায়াত করেন। ফলে চন্দ্রা-নবীনগর ও চন্দ্রা-গাজীপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

যাত্রীরা অভিযোগ করেন, অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনে ভাড়া দ্বিগুণ পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে অনেকে বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হচ্ছেন।

রংপুরগামী যাত্রী আবির, সিয়াম ও রাসেল বলেন, প্রতি ঈদের আগেই বাড়তি ভাড়া দিয়ে যেতে হয়। এটা যেন নিয়ম হয়ে গেছে। আমাদের দুর্ভোগের কথা কেউ ভাবে না।

আরো পড়ুন...  কবিরাজ হত্যা মামলায় ৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেপ্তার

এ বিষয়ে নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

তিনি আরও জানান, চন্দ্রা এলাকায় প্রায় ১ হাজার ২০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০