শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
২৩ মে ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রায় বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। এরই প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ প্রবেশপথ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায়। শুক্রবার (২২ মে) বিকেল থেকে মহাসড়কের এ অংশে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে দেখা গেছে। যদিও এখনো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি, তবে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন ছোট-বড় শিল্পকারখানা ধীরে ধীরে ছুটি ঘোষণা করতে শুরু করেছে। পাশাপাশি অনেক চাকরিজীবী ও ব্যবসায়ী আগাম যানজট এড়াতে পরিবারের সদস্যদের আগে থেকেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। ফলে বিকেল থেকেই চন্দ্রা এলাকায় বাস, মিনিবাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চাপ বাড়তে থাকে। বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্প-কলকারখানা রয়েছে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে এসব কারখানায় একযোগে ছুটি ঘোষণা করা হলে চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের ঢল নামে। বিশেষ করে উত্তরবঙ্গের প্রায় ২৫টি জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশমুখ হওয়ায় চন্দ্রা ত্রিমোড়ের গুরুত্ব অনেক বেশি। ঢাকা, টঙ্গী, গাজীপুর ও কোনাবাড়ী এলাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অধিকাংশ যানবাহনকে এই পথ দিয়েই চলাচল করতে হয়। ফলে ঈদের সময় এ এলাকায় যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়।

আরো পড়ুন...  গাজীপুরে অবৈধ তেল মজুদে জরিমানা

স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, চন্দ্রা এলাকায় অপরিকল্পিত সড়ক ডিভাইডার নির্মাণ, যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং সড়কের পাশে অবৈধ দোকানপাট ও বাস কাউন্টার স্থাপনের কারণে প্রতি বছরই তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকেই মনে করছেন, মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া সরকারিভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও মহাসড়কে থ্রি-হুইলার চলাচল অব্যাহত থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রা এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি নতুন করে চার প্লাটুন এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্য মোতায়েন করা হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, আগামী সোমবার থেকে পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হলে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “মানুষ যেন স্বস্তিতে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে জন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০