মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার সদর উপজেলার হায়াত মোড়ে রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।

অভিযানে করাত-কল বিধিমালা ২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই কয়েকটি করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় অবৈধভাবে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক জাহিদ। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বন বিভাগ জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ে থেকে ছেলে হলেন মাদ্রাসা শিক্ষার্থী, টাঙ্গাইলে চাঞ্চল্য

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের পোস্ট ঘিরে সমালোচনার ঝড়

যশোর ডিবির ৩ এসআই পেলেন আইজিপি ব্যাজ, জেলায় গর্বের আবহ

জিলহজ মাসের ফজিলত ও আমল: ইবাদতের বিশেষ মর্যাদা ও গুরুত্ব

মা নিখোঁজ, সংসার ভেঙে বিপর্যস্ত ১০ বছরের শিশু আরিয়ান

একই পরিবারের ৫ জন হত্যার রহস্য উদঘাটনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ইয়াবা–গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কমলগঞ্জের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১০

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৮ বনজীবী, নিখোঁজ ২

১১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার নতুন সূচি ঘোষণা

১৩

৪ বছরের শিশু ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার কিশোর

১৪

মাগুরায় পৌর উন্নয়ন ও আধুনিকায়নে আরইউটিডিপি কর্মশালা

১৫

কুড়িগ্রামে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

১৬

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৭

সমাজ গঠনে ঐক্যের আহ্বান এমপি মাহফুজার

১৮

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৯

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ

২০