পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আয়োজনে এবং ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় শনিবার (৬ জুন) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফেইথ ইন অ্যাকশনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি নীলডুমুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খেয়াঘাট এলাকায় এসে পথসভায় মিলিত হয়।

ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলী।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতির শিকার উপকূলীয় জনপদ। পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”

বিশেষ অতিথির বক্তব্যে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের। তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”

সংগঠনের প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, “নদী, খাল ও জলাশয় রক্ষা না করলে উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।”

আরো পড়ুন...  উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: নৌবাহিনী প্রধান

ফেইথ ইন অ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য বলেন, “বিশ্ব পরিবেশ দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম। তিনি পরিবেশ সংরক্ষণে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পথসভা শেষে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০