ঝালকাঠি প্রতিনিধি,
৭ এপ্রিল ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠির রাজাপুরে খাল দখলের অভিযোগে ভবন ভাঙার নির্দেশ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাঁচারিবাড়ী বাজার এলাকায় সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল খালেক হাওলাদারের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের মধ্যে রড দিয়ে পিলার নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে পাকা ভবন নির্মাণের প্রস্তুতিও দেখা গেছে। সেখানে কয়েকজন শ্রমিক কাজ করতে দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, কাঁচারিবাড়ী বাজারে এর আগে অনেকেই খালের জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন। তাদের দেখাদেখি আব্দুল খালেকও খালের জমি দখল করে ভবন নির্মাণ শুরু করেছেন। এতে খাল ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কৃষকেরা ভোগান্তিতে পড়তে পারেন।

অভিযোগ রয়েছে, আব্দুল খালেকের মেয়ে জামাই বিএনপি নেতা মাস্টার জাহিদুল ইসলাম এবং বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই দখল ও নির্মাণ কার্যক্রমে সহযোগিতা করছেন। তবে বাজার কমিটির সেক্রেটারি মো. লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, “অনেকেই খালের পাড় ঘেঁষে দোকান নির্মাণ করেছেন। খালেকও সেই ধারাবাহিকতায় কাজ করছেন। এটি খাল দখল নয়।”

আরো পড়ুন...  মোল্লাহাটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

অভিযোগ সম্পর্কে আব্দুল খালেক হাওলাদার বলেন, “আমার নিজস্ব জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে। কিছু অংশ খালের মধ্যে পড়েছে। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যদি খাল সরকারি হয় এবং ভাঙার নির্দেশ দেন, তা করা হবে।” তবে কেন কাজ বন্ধ করা হয়নি, সে বিষয়ে সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, “খাল দখল করে ভবন নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ঘটনাস্থল পরিদর্শন করে নির্মিত পিলার ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়রা দাবি করেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে খাল দখলমুক্ত করা সম্ভব হবে না। এতে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত ও কৃষি সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের নজরে এসেছে, খাল দখলের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে জমিতে সেচ ব্যাহত হচ্ছে। কৃষকদের পাশাপাশি পুরো এলাকায় বন্যা বা জলাবদ্ধতার সম্ভাবনা বাড়ছে। তাই প্রশাসনের তৎপরতা খুব জরুরি বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, খাল দখল ও অবৈধ নির্মাণের ঘটনা শুধু পরিবেশগত ক্ষতি নয়, বরং স্থানীয় কৃষি ও জলবায়ুর ভারসাম্যও নষ্ট করতে পারে। দ্রুত পদক্ষেপ না হলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০