সাভার উপজেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলঝোড়ায় মাদকবিরোধী অভিযান, আটক ১

ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে কয়েক পটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তি মোঃ রাকিবুল হোসেন (২৪), পিতা শরিফুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ঋষিপাড়া ও আশপাশের এলাকায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের দাবি, প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনি এলাকায় আসা-যাওয়া করতেন এবং গোপনে মাদক সরবরাহ করতেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী কিছুদিন ধরে তার ওপর নজরদারি চালিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাকিবুল হোসেনকে হাতেনাতে আটক করা হয়, যখন তিনি মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। পরে উত্তেজিত জনতা তাকে ধরে রাখে এবং সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে নবনির্বাচিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান-এর নির্দেশনায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক নেতারা জানান। তাদের ভাষ্য অনুযায়ী, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং কোনো ধরনের আপস করা হবে না। তার আহ্বানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম ও নজরদারি বাড়িয়েছেন।

আরো পড়ুন...  ঢাকা–২ আসনে আমানের পক্ষে প্রচারণা জোরদার

অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতেই এ উদ্যোগ।” তারা আরও জানান, নিয়মিত তদারকি ও জনসম্পৃক্ততার ফলে তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জনপ্রতিনিধির সরাসরি তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় সহযোগিতার ফলে এলাকায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হলে তরুণ প্রজন্ম মাদকের করালগ্রাস থেকে রক্ষা পাবে এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগে তেঁতুলঝোড়া ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০