নিজস্ব প্রতিবেদক:
১৩ জুন ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেতুলিয়ায় শ্রমিক ইউনিয়নে ঘুষ বাণিজ্যের অভিযোগ

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় লোড-আনলোড ও পরিবহন শ্রমিক ইউনিয়নে নতুন সদস্য নিয়োগ, পরিচয়পত্র প্রদান এবং সিরিয়াল বণ্টনের নামে দীর্ঘদিন ধরে ঘুষ ও অবৈধ অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়নের সভাপতি মো. ইনছান আলী এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে এ অভিযোগ স্থানীয় শ্রমিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগে জানা গেছে, তেতুলিয়া উপজেলা শাখা, তিরনই হাট, বুড়াবুড়ি ও বাংলাবান্ধা শাখায় নতুন শ্রমিক সদস্য অন্তর্ভুক্তি ও পরিচয়পত্র (কার্ড) প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম উপেক্ষা করে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে। তেতুলিয়া উপজেলা শাখায় ১৭ জন শ্রমিকের কাছ থেকে ৫৫ হাজার টাকা, ৩ জনের কাছ থেকে ৮০ হাজার টাকা, তিরনই হাট শাখায় ১২ জন শ্রমিকের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ, বুড়াবুড়ি শাখায় ২২ হাজার টাকা এবং বাংলাবান্ধা শাখায় ১ লাখ ৭২ হাজার ৫ শত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।

স্থানীয় শ্রমিকদের অভিযোগ, পাথর, বালু ও বিভিন্ন পণ্যবাহী ট্রাক থেকে মালামাল ওঠানো-নামানোর (লোড-আনলোড) কাজে সিরিয়াল পাওয়ার জন্যও শ্রমিক নেতাদের একটি অংশকে নিয়মিতভাবে অবৈধ কমিশন বা বকশিশ দিতে হয়। ফলে সাধারণ দিনমজুর শ্রমিকরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং অর্থনৈতিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আরো পড়ুন...  মাগুরায় ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী

এদিকে এ বিষয়ে পঞ্চগড়ের সংসদ সদস্য মুহাম্মদ নাওশাদ জমির সরকার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি শ্রমিক ইউনিয়নের সদস্য মো. দেওলোয়ার হোসেন দুলাল এবং মো. রঞ্জু মাসুদের পক্ষ থেকে পেশ করা হয়। অভিযোগে শ্রমিক অধিকার রক্ষা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং ঘুষ বাণিজ্য বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, শ্রমিক ইউনিয়নের মতো সংগঠনে এ ধরনের অনিয়ম শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করছে এবং সংগঠনের সুনাম নষ্ট করছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে অভিযোগের বিষয়ে তেতুলিয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইনছান আলী ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ১৭ জন শ্রমিক নিয়োগ দিয়েছেন এবং একটি সভা-সমাবেশে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। তার দাবি অনুযায়ী, বাকি অর্থ ইউনিয়নের ফান্ডে জমা করা হয়েছে। তিনি আরও বলেন, পূর্বের কমিটি তার বিরুদ্ধে ২৩ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ এনেছিল, যার তিনি জবাব দিয়েছেন। পাশাপাশি তিনি বর্তমান অভিযোগকারীদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দেওয়ার কথা জানান।

আরো পড়ুন...  হলফনামায় টাইপিং ভুল, অপপ্রচারের অভিযোগ সারজিসের

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ শ্রমিকরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেভেন আপ’ শুধু ব্রাজিলের লজ্জা নয়, গৌরবও বটে

মাগুরায় ২৫ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, পুলিশের অভিযানে উদ্ধার

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা: কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, রাতারাতি ঘর নির্মাণ

কুলিয়ারচরে একদিনে ৬ অপরাধী গ্রেফতার, প্রশংসায় এসআই সুজন বিশ্বাস সাব-হেডলাইন:

৮ বিভাগের সেরাদের হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন মৌলভীবাজারের মাহিমা

স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

বিএনপি আমার আদর্শ: বাহিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হক

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

১০

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

১২

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

১৪

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

১৫

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

১৬

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

১৭

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১৮

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১৯

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

২০