শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
২২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিয়ম না মেনে বিদ্যালয়ের ভবন ভাঙা ও গাছ কাটা নিয়ে অভিযোগ মোরেলগঞ্জে

বাগেরহাটের মোরেলগঞ্জে গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন যথাযথ নিয়ম না মেনে ভাঙা এবং গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, উপজেলার জিউধরা ইউনিয়নের এই বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। সম্প্রতি ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর মাসে কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই পরিত্যক্ত পুরাতন সরকারি ভবনটি অপসারণ করা হয়। একই সঙ্গে ৫টি গাছ কেটে ৪টি বিক্রি এবং ১টি বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, ভবন ভাঙার পর এর ইট ও রড বিক্রি করে বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যবহার করা হলেও এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত রায় বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশল দপ্তরকে জানিয়ে এটি অপসারণ করা হয়েছে। গাছগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় কাটা হয়েছে এবং এর মধ্যে একটি বিদ্যালয়ের কাজে রাখা হয়েছে। তার দাবি, শিক্ষকদের সমন্বয়ে আয়-ব্যয় কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ভবন অপসারণের বিষয়ে তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করে টেন্ডার প্রক্রিয়ায় কাজ করার পরামর্শ দেওয়া হয়েছিল। গাছ কাটার বিষয়টি তাকে জানানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, তিনি বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তবে পূর্বের এডহক কমিটির সময় এসব কাজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিয়মবহির্ভূত কোনো কাজ হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১০

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১১

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১২

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৩

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৫

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৬

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৭

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৮

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২০