বাগেরহাট প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকার মধ্যেই অবৈধভাবে মাছ শিকার ও শুঁটকি তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে বন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে তিনটি অবৈধ শুঁটকির মাচা (টংঘর) ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ চিংড়ি, শুঁটকি, জাল, কীটনাশক ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন কাগা খাল, ইন্দুরকানী খাল ও হরমাল খাল সংলগ্ন দুর্গম বনাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সুযোগে এক শ্রেণির অসাধু জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে শুঁটকি তৈরির মাচা স্থাপন করে বিষ প্রয়োগের মাধ্যমে চিংড়ি মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে তিনটি শুঁটকির মাচা ধ্বংস করেন। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জেলেরা বনাঞ্চলের ভেতরে পালিয়ে যায়।

অভিযানে তিনটি মাচা থেকে পাঁচ বস্তা তাজা চিংড়ি মাছ, দুই বস্তা শুঁটকি চিংড়ি, দুটি টুনা জাল, দুই লিটার কীটনাশক, তিন বস্তা চাল এবং দুটি নৌকা জব্দ করা হয়। পরে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

আরো পড়ুন...  রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

ডিএফও আরও জানান, সংরক্ষিত বনাঞ্চলে বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই বন বিভাগের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া বন অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সুন্দরবনের বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের অবৈধ আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১০

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১১

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১২

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৩

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৪

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

১৫

আল্লাহর পথে আহ্বানকারীর মর্যাদা ও বিশেষ পুরস্কার

১৬

মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

গাবুরায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনে অভিজ্ঞতা

১৮

ফুলবাড়ী বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

১৯

পরিবারকে জিম্মি করে টাকা-স্বর্ণ লুট

২০