মো: কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি,
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানগুছি সেতু প্রকল্পে অনিশ্চয়তা

বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার লাখো মানুষের অর্ধশতাব্দীর স্বপ্ন পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণ। দীর্ঘদিনের দাবি, রাজনৈতিক প্রতিশ্রুতি ও প্রাথমিক কার্যক্রম শুরু হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় এখন প্রকল্পটি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয়দের মধ্যে বাড়ছে হতাশা ও ক্ষোভ।

বর্তমানে দুই উপজেলার মানুষকে যাতায়াতের জন্য নৌপথ ও ফেরির ওপর নির্ভর করতে হচ্ছে। জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত এবং কৃষি ও মৎস্যপণ্য পরিবহনে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সেতু না থাকায় পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং সময়মতো পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পানগুছি সেতুর দৈর্ঘ্য প্রায় ১ দশমিক ৪ কিলোমিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩ মিটার। দুই লেনবিশিষ্ট এই সেতুতে পৃথক ফুটপাথের ব্যবস্থাও থাকবে। মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৯২ কোটি টাকা এবং নদী সংরক্ষণ (রিভার প্রোটেকশন ওয়াল) কাজে বরাদ্দ রাখা হয়েছে আরও ৬৫৯ কোটি টাকা।

২০২৩ সালের নভেম্বরে বিস্তারিত নকশা প্রণয়ন ও নির্মাণ তত্ত্বাবধান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর মাটি পরীক্ষাসহ ভূতাত্ত্বিক জরিপের কাজ সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, প্রাথমিক প্রস্তুতি শেষ হলেই দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় অগ্রসর হবে প্রকল্প। তবে দুই বছরের বেশি সময় পার হলেও মূল নির্মাণকাজ এখনো শুরু হয়নি।

আরো পড়ুন...  সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ

প্রকল্পের কনসালটেন্ট হিসেবে দক্ষিণ কোরিয়ার KUNHWA, কুয়েতের TAEP এবং বাংলাদেশের BCL Associates Ltd নিয়োগ পেয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের পক্ষ থেকেও প্রকল্প অগ্রগতির বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি বলে জানা গেছে।

এদিকে বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা ডক্টর কাজী মনির সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সফিকুল ইসলাম সেতু নির্মাণ নিয়ে আশাবাদ হারিয়েছেন এবং কয়েক মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ডক্টর মনির জানান, প্রকল্প পরিচালক ২-৩ কর্মদিবসের মধ্যে মেয়াদ বৃদ্ধির আবেদন মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সময় ও ব্যয় বৃদ্ধি, কুয়েত সরকারের সঙ্গে চুক্তির সময়সীমা বাড়ানো, ইতিবাচক মনোভাবাপন্ন কর্মকর্তা পদায়ন এবং দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হলেই টেন্ডার আহ্বান করা হবে এবং চলতি বছরের শেষ নাগাদ মূল সেতু নির্মাণকাজ দৃশ্যমান হতে পারে।

পানগুছি সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের এই জনপদে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। কৃষি ও মৎস্যপণ্য পরিবহন ব্যয় কমবে, বিনিয়োগ বাড়বে এবং সুন্দরবন সংলগ্ন পর্যটন শিল্পে নতুন গতি সঞ্চার হবে। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও প্রকল্পের অগ্রগতি অনিশ্চিত থাকায় এখন বড় প্রশ্ন—কবে বাস্তবে রূপ নেবে মোরেলগঞ্জ-শরণখোলার মানুষের বহু আকাঙ্ক্ষিত এই সেতু?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০