মো: সাখাওয়াত হোসেন মামুন পূর্বধলা, (নেত্রকোনা) প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোট ও সাবজেক্ট কমিটির পর্যালোচনার ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। সভাটি ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক, যেখানে প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম সভাপতি এবং পূর্বধলার দর্পণ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব আবদুল্লাহ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আল মুনসুর, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুহাদা মেহজাবিন।

সভা সূত্রে জানা গেছে, পূর্ববর্তী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আলী আহাম্মদ খান আইয়োবকে সাবজেক্ট কমিটির সভাপতি ঘোষণা করা হয়। তিনি সভার শুরুতেই বিগত কমিটির আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করেন। এরপর গঠনতন্ত্রের আলোকে সাবজেক্ট কমিটির সভাপতির প্রস্তাবে উপস্থিত সদস্যদের মধ্যে মতামত গ্রহণ করা হয়। এ সময় ৫ সদস্যের আহ্বায়ক কমিটি অথবা ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। অধিকাংশ সদস্য পূর্ণাঙ্গ কমিটির পক্ষে মত দিলে সেই অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

সাধারণ সম্পাদক পদে কেবিএম নোমান শাহরিয়ারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সভাপতি পদে শফিকুজ্জামান শফিক, জাকির আহম্মদ খান কামাল ও মো. জায়েজুল ইসলাম—এই তিন প্রার্থীর মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিষয়টি সাবজেক্ট কমিটির ওপর ন্যস্ত করা হয়। সাবজেক্ট কমিটির সভাপতি ও চারজন প্রতিনিধি বিভিন্ন দিক বিবেচনা ও বিশ্লেষণের মাধ্যমে মো. জায়েজুল ইসলামকে সভাপতি হিসেবে চূড়ান্ত ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি জুলফিকার আলী শাহীন, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, শফিকুল আলম শাহীন, ইসমাইল হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি নূর আহাম্মদ খান রতন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও শফিকুজ্জামান, সদ্য সাবেক সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ শহিদুল্লাহসহ আরও অনেকে। এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে আল মুনসুর, পান্না আক্তার, সুহাদা মেহজাবিন, জিয়াউর রহমান, হাবিবুর রহমান ও সাকিব আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা, প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ন রাখা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষাই হবে তাদের প্রধান লক্ষ্য। এ কাজে তারা সকল সহকর্মী সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০