ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি: মো. রোমন হায়দার
২৯ জানুয়ারী ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার বাঞ্ছারামপুরে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তাঁর আগমনকে কেন্দ্র করে উপজেলা জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই নির্বাচনী জনসভাকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

উপজেলা জামায়াত সূত্রে জানা গেছে, আগামী জনসভাটি বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। দীর্ঘদিন পর জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের এমন বড় সমাবেশ বাঞ্ছারামপুরের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় মাওলাগঞ্জ বাজার মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল বাশার। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের আগমন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। স্টেজ নির্মাণ, মাঠ প্রস্তুত, প্রচারণা, মাইকিং ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা—সবকিছুই শেষের পথে। আমরা আশা করছি, এটি বাঞ্ছারামপুরের ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক জনসভা হিসেবে চিহ্নিত হবে।”

আরো পড়ুন...  মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি: বরকত উল্লাহ বুলু

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বর্তমান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং ডাকসুর সাবেক ভিপি রিয়াজুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মহসীন। তিনি বলেন, “এই প্রথম বাঞ্ছারামপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেলের আগমন উপলক্ষে এত বড় পরিসরে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. সারোয়ার হাসান আলমগীর এবং উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাইনুদ্দিন। এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে জনসভাস্থল পরিদর্শন শেষে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ বলেন, “আমরা সমাবেশস্থল পরিদর্শন করেছি। জনসভাকে ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।”

আরো পড়ুন...  পটিয়ায় আমিরুজ্জমান শাহ্ (রহ.) চাহরাম শরীফ ও নুরুল হক শাহ্ আমির ভান্ডারীর ১৬তম বার্ষিক ওরশ সম্পন্ন

সব মিলিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এই প্রথম বাঞ্ছারামপুর আগমন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০