খুবি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

খুলনা বিশ্ববিদ্যালয় নিউজ
খুলনা বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত

খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মৌমিতা হালদার নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পাটকেলঘাটার বংশোদ্ভূত এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌমিতা হালদার তার বাবার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এই সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর মাথা আঘাত পান।

দুর্ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, “দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আমাদের দপ্তরের একজন ঘটনাস্থলে ছিল। নিহত শিক্ষার্থীর মরদেহ মুন্সিপাড়ার বাসায় নেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০