ফেনী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

স্বামীর সঙ্গে শ্রীলঙ্কান তরুণী | ছবি : সংগৃহীত
স্বামীর সঙ্গে শ্রীলঙ্কান তরুণী | ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ছুটে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক যুবককে বিয়ে করেছেন এক তরুণী। ঘটনাটি উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাব ও শ্রীলঙ্কান নাগরিক ইশারা মাট্টি ওমানে একটি টেক্সটাইল কোম্পানিতে একসঙ্গে কাজ করতেন। সহকর্মী হিসেবে পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। প্রায় তিন বছর সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

ওমানে আইনি জটিলতার কারণে সেখানে বিয়ে সম্ভব না হওয়ায় তারা নিজ নিজ দেশে ফিরে বিয়ের পরিকল্পনা করেন। গত ৩১ জানুয়ারি শিহাব বাংলাদেশে ফেরেন। পরে ২৩ ফেব্রুয়ারি ইশারা মাট্টি বাংলাদেশে এসে সরাসরি দাগনভূঞায় শিহাবের বাড়িতে ওঠেন।

শিহাবের পরিবার তাকে সাদরে গ্রহণ করে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। পরে পারিবারিক ও ধর্মীয় রীতি অনুযায়ী ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আরো পড়ুন...  অচেনা বৌমার কথিত হয়রানি মামলায় আসামি নূরপুরের মুনছুর, ফজলু ও আনোয়ার—গ্রামে তোলপাড়

স্থানীয়দের মতে, ভিন্ন দেশ ও সংস্কৃতির হলেও ভালোবাসার টানে এই বিয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে নবদম্পতি শিহাবের বাড়িতেই অবস্থান করছেন।

এ বিষয়ে এজাজ আহমেদ শিহাব বলেন, ওমানে কাজের সূত্রে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেখানকার আইনি সীমাবদ্ধতার কারণে দেশে ফিরে বিয়ের সিদ্ধান্ত নেন। উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০