নিজস্ব সংবাদদাতা, ফকিরহাট (বাগেরহাট):
২৩ জুলাই ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৬০০টি চারা বিতরণ করা হয়।

কর্মসূচির আগে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন বাংলাদেশ প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোড়ল

আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার এবং খুলনা ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক বঙ্গ কমল বসু

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমির ফকিরহাট প্রতিনিধি মান্না দে, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  ফকিরহাটে সম্প্রীতির অলিম্পিয়াড, তরুণদের শান্তি-সহাবস্থানের বার্তা

বক্তারা বলেন, সুস্থ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে সবুজায়নের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তারা বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের এমন জনসচেতনতামূলক উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

কর্মসূচিতে আম, কাঁঠাল, বেল, আমলকী, জামরুল, আঁশফল, কাউফল, নিম, কৃষ্ণচূড়া, বকুল, লেবু, করমচাসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের মোট ৬০০টি চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০