হাফিজ মাছুম আহমদ দুধরচকী
৪ অগাস্ট ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ।

প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি হাফিজ মাছুম আহমদ দুধরচকী আপনাদের সামনে ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরতে চাই।

“ওয়া মা তাওফিকী ইল্লা বিল্লাহ।”

ঈমানের পর ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে বারবার নামাজ প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন।

পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তায়ালা বিভিন্ন স্থানে সরাসরি ৮২ বার ‘সালাত’ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন।

পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। নিচে ফজরের নামাজ আদায়ের ১০টি উপকারিতা ও ফজিলত সংক্ষেপে তুলে ধরা হলো। এগুলো জানার পর ইনশাআল্লাহ, কারও ফজরের সালাতের প্রতি গাফিলতি বা অলসতা থাকবে না।

১. মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য

ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মুনাফিকদের জন্য ফজরের সালাত আদায় করা অত্যন্ত কষ্টকর।

(সহিহ বুখারি: ৬৫৭, ৬৪৪, ২৪২০, ৭২২৪; সহিহ মুসলিম: ৬৬১)

২. আল্লাহর জিম্মায় থাকা

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ওই দিন আল্লাহর জিম্মায় থাকে। অর্থাৎ মহান আল্লাহ তায়ালা তার দায়িত্ব ও নিরাপত্তার ব্যবস্থা করেন।

আরো পড়ুন...  শরণখোলায় ৫৭ পিস ইয়াবাসহ আটক ১

(সহিহ মুসলিম; জামে তিরমিজি: ২১৮৪)

৩. ফেরেশতাদের সাক্ষ্য লাভ

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, আল্লাহর ফেরেশতারা তার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করেন।

(সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

৪. জামাতে ফজরের নামাজের সওয়াব

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করে, সে বিশেষ সওয়াব লাভ করে।

(সহিহ মুসলিম: ১০৯৬)

৫. কিয়ামতের দিন পূর্ণ নূর

যে ব্যক্তি ভোরে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে যায়, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ নূর দান করবেন।

(সুনানে আবু দাউদ: ৪৯৪)

৬. জান্নাতের মহা নিয়ামত লাভ

ফজরের সালাত আদায়কারী জান্নাতের মহান নিয়ামত লাভ করবেন। জান্নাতে আল্লাহর দিদার লাভ করা হবে মুমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত।

(সহিহ বুখারি: ৫৭৩)

৭. জাহান্নাম থেকে নিরাপত্তা

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের সালাত আদায় করে, সে জাহান্নামে প্রবেশ করবে না।

(সহিহ মুসলিম: ৬৩৪)

৮. বরকতের দোয়া লাভ

ফজরের সালাত আদায়কারী রাসূলুল্লাহ (সা.)-এর বরকতের দোয়া লাভ করেন।

(সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমাদ)

আরো পড়ুন...  পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

৯. ফজরের দুই রাকাত সুন্নতের মর্যাদা

ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম।

(জামে তিরমিজি: ৪১৬)

১০. মন প্রফুল্ল ও কর্মক্ষম হওয়া

ফজরের সালাত আদায়ের ফলে মানুষের মন প্রফুল্ল ও সতেজ থাকে। দিন শুরু হয় আল্লাহর স্মরণ ও ইবাদতের মাধ্যমে, যা মানুষের অন্তরে প্রশান্তি ও কর্মস্পৃহা সৃষ্টি করে।

(সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

পরিশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে নিয়মিত ফজরের সালাত আদায়ের তাওফিক দান করেন এবং এর মাধ্যমে উল্লিখিত সব নিয়ামতের অংশীদার হওয়ার সুযোগ দেন।

আমিন।

লেখক:
প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট।
সাবেক ইমাম ও খতিব, কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট।
সাবেক প্রিন্সিপাল, হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, উপশহর, সিলেট।
সাবেক প্রধান শিক্ষক, হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

১০

চট্টগ্রাম দক্ষিণের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার

১১

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

১২

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

১৪

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

১৬

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

১৭

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

১৮

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

১৯

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

২০