ঝালকাঠি প্রতিনিধি 
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদল সভাপতির পদত্যাগের ঘোষণা

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তালাশ আকন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে মো. তালাশ আকন ছাত্রদলের সঙ্গে যুক্ত সকল নেতা-কর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে ছাত্রদলের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তার এই আকস্মিক পদত্যাগের ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও কৌতূহল ও আগ্রহ দেখা দিয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত দলীয় পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতাকর্মীরা জানান, মো. তালাশ আকনের পদত্যাগের বিষয়টি সংগঠনের ভেতরে গুরুত্বসহকারে আলোচনা করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত দলীয়ভাবে জানানো হবে।

উল্লেখ্য, মো. তালাশ আকন দীর্ঘদিন ধরে কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০