ইতিহাস ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীকে হামলা-শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

বিদেশে অবস্থানরত স্বামীর সঙ্গে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাঙচুর ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোসা. মর্জিনা খাতুন (৩৮) নামে এক নারী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ-এর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। মর্জিনা খাতুন পৌর এলাকার পোলাডাঙ্গা গ্রামের মো. তহুরুলের স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রায় ৫–৬ মাস আগে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ধাপাপাড়া গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে শরিফ আলী তার বাবার বাড়িতে এসে দাবি করেন, তার স্বামীর কাছে ২০ লাখ টাকা পাওনা রয়েছে এবং যেকোনোভাবে সেই টাকা পরিশোধ করতে হবে। তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে পরিবারের খোঁজখবর নেন না এবং কোনো ভরণপোষণও দেন না। বিষয়টি স্বামীর সঙ্গে মীমাংসার অনুরোধ জানালে শরিফ আলী তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি ও অপমান করেন বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গত ২ জানুয়ারি শরিফ আলী তার বাবার বাড়িতে এসে ৫০০ টাকার একটি বান্ডিল হাতে দিয়ে টাকা গোনার কথা বলেন এবং কৌশলে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে ২০ লাখ টাকা পরিশোধের চাপ সৃষ্টি করেন। এ ঘটনায় গত ১৫ জানুয়ারি আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়। তিনি আদালতে হাজির হয়ে ৫ ফেব্রুয়ারি জামিন লাভ করেন।

আরো পড়ুন...  চুলকাঠিতে ক্রীড়া প্রতিযোগিতা

মর্জিনা খাতুন অভিযোগ করেন, মামলা দায়েরের পরও শরিফ আলী ক্ষান্ত হননি। গত ১৮ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি তার বাবার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে শ্লীলতাহানি, মারধর ও আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় আলমারি থেকে জোরপূর্বক ৭০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলেও দাবি করেন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময় তার বড় বোন হাফিজা খাতুনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত শরিফ আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০