হারুন শেখ, রামপাল প্রতিনিধি-
৮ জানুয়ারী ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস, টানা দুই মাস জাতীয় গ্রিডে শীর্ষে রামপাল

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র | ছবি: দৈনিক ইতিহাস
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র | ছবি: দৈনিক ইতিহাস

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র টানা দ্বিতীয় মাসের মতো জাতীয় গ্রিডে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড অর্জন করেছে। বিদ্যুৎকেন্দ্রটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, গেল ডিসেম্বর মাসে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মোট ৬৪০ মিলিয়ন ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। একই সময়ে দেশের স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর (আইপিপি) মধ্যেও সর্বোচ্চ উৎপাদনকারী হিসেবে শীর্ষ অবস্থান ধরে রাখে কেন্দ্রটি।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার কোম্পানি লিমিটেড দেশের মোট ৫ হাজার ৫৩১ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে প্রায় ১১ দশমিক ৫ শতাংশ সরবরাহ করেছে, যা টানা দ্বিতীয় মাসের রেকর্ড সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির টেকসই পরিচালন সক্ষমতা আরও স্পষ্ট হয়েছে।

বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের মহাব্যবস্থাপক (জিএম) তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। গত দুই মাসে প্রায় ৮ লাখ মেট্রিক টন কয়লা খালাস করা হয়েছে এবং বর্তমানে প্রায় ২ লাখ মেট্রিক টন কয়লার মজুদ রয়েছে, যা আসন্ন পবিত্র রমজান মাসেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।

আরো পড়ুন...  রামপাল বিদ্যুৎকেন্দ্রে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি আমদানি করা কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। কেন্দ্রটিতে অতি-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ হ্রাস সম্ভব হয়েছে। পরিবেশ সুরক্ষায় এখানে ফ্লু-গ্যাস ডিসালফারাইজেশন ইউনিট, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতার চিমনি, ক্লোজড-সাইকেল কুলিং সিস্টেম এবং শূন্য তরল বর্জ্য নিঃসরণ ব্যবস্থা চালু রয়েছে।

আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা থাকা সত্ত্বেও বিদ্যুৎকেন্দ্রটির বৃহৎ সক্ষমতা, ধারাবাহিক উৎপাদন ও শক্তিশালী জ্বালানি ব্যবস্থাপনার কারণে জাতীয় গ্রিডে কম খরচে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে, যা শিল্প খাতসহ দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০