কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
১৪ এপ্রিল ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে জাল ও ট্রলার জব্দ

পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ বেহুন্দী জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ এবং একটি আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের একটি বিশেষ টহল দল পটুয়াখালীর মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা একটি আর্টিসনাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ বেহুন্দী জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ এবং ট্রলিং বোটটি জব্দ করতে সক্ষম হয়। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, বেহুন্দী জাল ব্যবহার করে অবাধে মাছ শিকার করা সামুদ্রিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে ধরা পড়ে, ফলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হয় এবং সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই এ ধরনের অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আরো পড়ুন...  শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৯ বোতল মাদক উদ্ধার, গ্রেফতার ১

জব্দকৃত ট্রলিং বোট, মাছ ও জালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে এসব সামগ্রী নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল কোস্ট গার্ডের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, অবৈধ জাল ও অনিয়ন্ত্রিত মাছ শিকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সামুদ্রিক সম্পদ রক্ষা করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যাবে।

উল্লেখ্য, উপকূলীয় এলাকায় অবৈধ বেহুন্দী জালের ব্যবহার দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এ সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে মোরেলগঞ্জে বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন

জামিনে মুক্ত সাংবাদিক আমিনুর রহমান জিলু, ফুলেল শুভেচ্ছায় বরণ

বিশ্বনাথে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

১৮ মাসের সাজাপ্রাপ্ত ইজিবাইক চোরচক্রের মূলহোতা জামাল গ্রেপ্তার

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

মাগুরায় বিজ্ঞান প্রজেক্ট মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার ঝলক

বদরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ১

কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১০

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

১১

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১২

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৩

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

১৪

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

১৬

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

১৭

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

১৮

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

২০