মিজানুর রহমান রিপন, কলাপাড়া প্রতিনিধি-
১৭ জানুয়ারি ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের মাঝে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ভোটদানে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় মহিপুর এস আর ও এস বি লিমিটেডের অফিস কম্পাউন্ড চত্বরে কলাপাড়া উপজেলা প্রশাসন এবং মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী এবং মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী।

মহিপুর এস আর ও এস বি লিমিটেডের সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ভোট দেবেন, সেটি হলো গণভোট।

তিনি গণভোটে অন্তর্ভুক্ত চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরে বলেন,
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত হবে।
(খ) আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট এবং দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে, যেখানে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।
(গ) সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই জাতীয় সনদে উল্লেখিত ৩০টি বিষয়ে ঐকমত্য বাস্তবায়নে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।
(ঘ) জুলাই জাতীয় সনদে উল্লিখিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

আরো পড়ুন...  বদর দিবসে মাগুরায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার

তিনি বলেন, এসব প্রস্তাবের বিষয়ে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের মাধ্যমে তাদের মতামত জানাবেন।

এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অতিথির বক্তব্যে সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান বলেন, অতীতে ভোটাররা জাতীয় নির্বাচনে একটি ভোট দিয়ে এসেছেন, তবে এবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে অংশ নিয়ে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ ভোট প্রদান করবেন।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সোহাগ বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি জনগণের হাতেই রয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের মাধ্যমে জনগণ তাদের মূল্যবান মতামত জানিয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবেন। শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।

সভা শেষে মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেডের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ মহিপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০