
মাগুরা সদর উপজেলার বজরুকশ্রীকুন্ডি গ্রামে বাড়ির পাশের ডোবায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো বজরুকশ্রীকুন্ডি গ্রামের জামাল হোসেনের ছেলে নাঈম (৬) এবং বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে নুসরাত (৭)।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে নাঈম ও নুসরাত বাড়ির পাশে একটি ডোবায় জমে থাকা পানিতে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইমরান দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন