আলী আজীম, মোংলা (বাগেরহাট)
২৭ জানুয়ারি ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় নির্বাচন ঘিরে নৌবাহিনীর টহল জোরদার, জনমনে স্বস্তি

মোংলায় নির্বাচন ঘিরে নৌবাহিনীর টহল জোরদার, জনমনে স্বস্তি
মোংলায় নির্বাচন ঘিরে নৌবাহিনীর টহল জোরদার, জনমনে স্বস্তি | ছবি : দৈনিক ইতিহাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত, শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনী সময়ে নৌবাহিনীর এই সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে থেকে নৌবাহিনীর সদস্যরা ফুট পেট্রোলিং কার্যক্রম শুরু করেন। এ সময় তারা পৌর শহরের শাপলা চত্বর, বিএলএস রোড, উপজেলা চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কন্টিনজেন্ট এলাকায় ফিরে আসেন।

ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় নৌবাহিনী সূত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে নৌবাহিনীর টহল জোরদার হওয়ায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে আস্থা ফিরেছে। এতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

মোংলা নৌবাহিনী কন্টিনজেন্ট জানায়, নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় তারা নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় এলাকা ও গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোংলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০