ইতিহাস ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

ইসলামী

মোরাকাবা শব্দটি আরবি রাকাবা ধাতু থেকে উদ্ভূত। এর অর্থ নজরে রাখা, পর্যবেক্ষণ করা বা গভীর ধ্যান করা। মোরাকাবার প্রতিশব্দ হিসেবে তাফাক্কুর শব্দটিও ব্যবহৃত হয়, যার অর্থ গভীর চিন্তা ও মনন। ইংরেজিতে একে Meditation বলা হয়। ইসলামের আত্মিক অনুশীলনে মোরাকাবা একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক ইবাদত।

নবী-রাসুলদের জীবনে মোরাকাবা

সব নবী-রাসুলই আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনে মোরাকাবার অনুশীলন করেছেন। হজরত মুহাম্মদ (সা.) নবুয়তপ্রাপ্তির আগে দীর্ঘ সময় মক্কার হেরা গুহায় ধ্যান ও চিন্তায় নিমগ্ন থাকতেন। বর্ণনা অনুযায়ী, তিনি প্রায় ১৫ বছর হেরা গুহায় মোরাকাবায় রত ছিলেন। এই মোরাকাবার অবস্থাতেই তাঁর ওপর পবিত্র কোরআনের সূরা আল-আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়।

হজরত রাসুলুল্লাহ (সা.) নিজেই বর্ণনা করেন—একদিন হেরা গুহা থেকে বের হয়ে তিনি আহ্বান শুনতে পান। চারদিক তাকিয়েও কাউকে দেখতে পাননি। পরে ঊর্ধ্বাকাশে আরশের ওপর আল্লাহর আহ্বান অনুভব করেন। এতে তিনি ভীত ও শিহরিত হয়ে হজরত খাদিজা (রা.)-এর কাছে ফিরে যান। তখনই ‘হে কম্বলাবৃত! উঠুন, সতর্ক করুন’—এই মর্মে আল্লাহর ওহি নাজিল হয় (তাফসিরে কুরতুবি)।

আরো পড়ুন...  হিলি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

কোরআন ও হাদিসে মোরাকাবার ফজিলত

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—

“যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে গভীরভাবে চিন্তা করে।”
(সূরা আলে ইমরান : ১৯১)

রাসুলুল্লাহ (সা.) মোরাকাবার গুরুত্ব সম্পর্কে বলেন—

“গভীর চিন্তা বা মোরাকাবার মতো কোনো ইবাদত নেই।”
(তাফসিরে মাজহারি)

অন্য হাদিসে তিনি বলেন—

“রাত ও দিনের পরিবর্তন নিয়ে এক ঘণ্টা মোরাকাবা করা আশি বছরের ইবাদতের চেয়েও উত্তম।”
(তাফসিরে মাজহারি)

মোরাকাবার আত্মিক উপকারিতা

মোরাকাবার মাধ্যমে মানুষের অন্তরে তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি হয়। ইবাদতে একাগ্রতা বাড়ে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়। রাসুলুল্লাহ (সা.) আল্লাহভীতির চারটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন—

১. গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে স্মরণ ও মোরাকাবা করা
২. কল্যাণকর কাজ করা
৩. কিয়ামতের বিষয়ে চিন্তা করা
৪. আল্লাহর কাছে বিনীত মোনাজাত করা

হজরত আলী (রা.) ও হাদিসে কুদসির বর্ণনা

হজরত আলী (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) হাদিসে কুদসিতে আল্লাহর বাণী উল্লেখ করে বলেন—
যারা আল্লাহর মোরাকাবা করে এবং তাঁর শ্রেষ্ঠত্বকে ভালোবাসে, কিয়ামতের দিন তারা নুরানি চেহারা ও নুরের মিম্বরে অধিষ্ঠিত হবে। তারা নবী বা শহীদ না হলেও আল্লাহর প্রিয় বান্দা হিসেবে বিশেষ মর্যাদা লাভ করবে।

আরো পড়ুন...  রোজা: সংযম ও আত্মশুদ্ধির মহিমান্বিত শিক্ষা

সুফি সাধকদের দৃষ্টিতে মোরাকাবা

হজরত আবদুল কাদের জিলানী (রহ.) তাঁর গুনিয়াতুত তালেবিন গ্রন্থে বলেন—

“মোরাকাবার মাধ্যমেই মুজাহাদার পরিপূর্ণতা আসে। বান্দা যখন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ তাকে সর্বদা দেখছেন, সেটিই প্রকৃত মোরাকাবা।”

তিনি আরও বলেন, বান্দার সব কল্যাণ ও আত্মশুদ্ধির মূল ভিত্তিই হলো মোরাকাবা।

আধুনিক চিন্তাবিদদের মূল্যায়ন

প্রখ্যাত ইসলামি দার্শনিক ড. কুদরত এ খোদা বলেন—

“যে ধ্যানের মাধ্যমে আল্লাহ ও রাসুল (সা.)-এর পরিচয় লাভ করা যায়, তাঁদের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা যায় এবং সৃষ্টিজগতের রহস্য অনুধাবন করা যায়—তাকেই মোরাকাবা বলা হয়।”

উপসংহার

মোরাকাবা শুধু একটি ধ্যানপদ্ধতি নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক শক্তিশালী মাধ্যম। নিয়মিত মোরাকাবা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, ইমানকে দৃঢ় করে এবং ইহকাল ও পরকালে কল্যাণ বয়ে আনে।

লেখক : গবেষক, কদর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স, ঢাকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০