শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদারে প্রশিক্ষণ কর্মশালা ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার মো. আসলাম পারভেজ, সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান, ফিল্ড অফিসার মো. আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় উপজেলার ৫৬টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

একই দিনে অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় হাইপারটেনশন স্ক্রিনিং ও নিবন্ধন বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বাড়ানো, চিকিৎসা প্রোটোকল অনুসরণ, জীবনধারা পরিবর্তন বিষয়ে কাউন্সেলিং এবং মিসড ভিজিট কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  মেয়ে থেকে ছেলে হলেন মাদ্রাসা শিক্ষার্থী, টাঙ্গাইলে চাঞ্চল্য

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০