শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি-
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জামায়াতের শোকরানা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন পরবর্তী শোকরানা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সমাপ্তি উপলক্ষে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দায়িত্বরত দলটির শৃঙ্খলা বিভাগ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এসিলাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জামায়াতের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচনকালীন চিফ এজেন্ট হাফেজ মো. সুলতান আহমেদ, উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর মো. রফিকুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, এ জনপদের সব শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের প্রথম কাজ। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি, দুর্নীতি বা জুলুম বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের রূপরেখা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের ধৈর্যধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত এ সংসদ সদস্য।

আরো পড়ুন...  সাতক্ষীরার চার আসনেই জামায়াতের জয়

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০