শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ডরপ এক্সেস প্রকল্পের অগ্রগতি সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে ডরপ এক্সেস প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কাজের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভাটি বাস্তবায়ন করে Development Organisation of the Rural Poor (ডরপ) এবং সহযোগিতায় ছিল charity: water ও Helvetas Bangladesh। প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রজেক্ট ম্যানেজার নুরেফা আরজু, উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী, প্রকল্প ইঞ্জিনিয়ার মোঃ শামীম হাসান, মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির, সিডিও রাজিয়া সুলতানা, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, মা সংসদ, স্বাস্থ্যগ্রাম দল, ওয়াশ স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডরপ-এর সিডিও বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বিশেষ করে সুপেয় পানি সরবরাহ (পিএসএফ) কার্যক্রম এবং স্যানিটেশন ব্যবস্থার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। মাঠপর্যায়ে বাস্তবায়নের সময় যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে—যেমন অবকাঠামোগত সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণে ঘাটতি এবং জনসচেতনতার অভাব—সেগুলো চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের উপায় নির্ধারণে গুরুত্ব দেওয়া হয়।

আরো পড়ুন...  বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সভায় অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। কমিউনিটি পর্যায়ে সুপেয় পানি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন চর্চা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে অবকাঠামোর টেকসই রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের আরও সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়। বিশেষজ্ঞরা জানান, প্রকল্পের সফলতা নির্ভর করছে স্থানীয় জনগণের মালিকানাবোধ ও নিয়মিত মনিটরিং ব্যবস্থার ওপর।

সভাপতি তার সমাপনী বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি কমিউনিটির সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

উল্লেখ্য, ডরপ এক্সেস প্রকল্পের আওতায় এ ধরনের নিয়মিত অগ্রগতি পর্যালোচনা সভা স্থানীয় পর্যায়ে কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি টেকসই পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ধারাবাহিক পরিকল্পনা ও তদারকির মাধ্যমে মোরেলগঞ্জে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে প্রকল্পটি আরও ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০