শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে আবু হানিফ নামের এক বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের লক্ষাধিক টাকার মাছ জোর পূর্বক ধরে নিয়েছে দুবৃর্ত্তরা। বাধা দিলে হামলাকারীদের মারপিঠে হাফিজুল মৃধা (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়। আহতকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই বৃদ্ধ কৃষকের ছেলে হুমায়ুন বেপারী বাদী হয়ে নাজমুল বেপারী সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

প্রাপ্তঅভিযোগে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বৃদ্ধ কৃষক আবু হানিফ বেপারী তার কবলাকৃত দেড় বিঘা জমিতে ১৫/২০ বছর ধরে মৎস্য ঘের করে জীবিকা নির্বাহ করে আসছে। ঘটনার দিন সোমবার সকালে একই গ্রামের তার ভাতিজা ছেলে নাজমুল বেপারী নেতৃত্বে বহিরাগত ১০/১৫ জনের সংঘবদ্ধ দল তার মৎস্য ঘেরে হামলা করে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতের সাদা মাছ জোর পূর্বক ধরে নিয়ে যায়। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এসময় হামলাকারীদের বাধা দিলে ওই বৃদ্ধ কৃষকের নাতি হাফিজুল মৃধাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনার পর পরই স্থানীয় লোকজন গুরুতর আহতকে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন...  মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে জাল ও ট্রলার জব্দ

শুক্রবার ভুক্তভুগী বৃদ্ধ কৃষকের স্ত্রী আকলিমা বেগম বলেন নাজমুল বেপারী সর্ম্পকে ভাতিজা, এলাকার বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে আমাদের ঘেরে হমালা করে জোর পূর্বক মাছ ধরে নিয়ে যায়। এর পূর্বে আরও একবার তারা মাছ ধরে নিয়েছে। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় বার বার আমাদের ওপরে অত্যাচার কারে যাচ্ছে। অভিযোগ দিয়েও কোন বিচার পাই না। এবারেও লক্ষাধিক টাকার মাছ নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গেছেন। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। গরিবের ওপর কেন বার বার অত্যাচার।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফাঁড়ি ইনচার্জ এস আই মোঃ তমিজ উদ্দিন বলেন, আবু হানিফ বেপারী ও তার ভাই জমিজমা নিয়ে তাদের পারিববারীক বিরোধ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হয়েছিল, স্থানীয় পর্যায়ে বিষয়টি মিমাংসার জন্য সময় নিয়েছেন দুই পক্ষের লোকজন।

এ বিষয়ে নাজমুল বেপারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও ঘেরের মাছ ধরেন নি। ওই ঘেরের ভিতর তাদের জমি রয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ দায়ের করেছেন আবু হানিফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০