ইসলামী ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজানের শেষ দশক: লাইলাতুল কদর ও এতেকাফের গুরুত্ব ও বিধান

রমজানের শেষ দশক: লাইলাতুল কদর ও এতেকাফের গুরুত্ব ও বিধান
রমজানের শেষ দশক: লাইলাতুল কদর ও এতেকাফের গুরুত্ব ও বিধান | ছবি : দৈনিক ইতিহাস

পবিত্র মাহে রমজানের শেষ দশক মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। এ দশকে লুকিয়ে আছে লাইলাতুল কদর নামক মহিমান্বিত রজনী, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এ সময়ে ইবাদত-বন্দেগি, দোয়া ও এতেকাফের মাধ্যমে বান্দা আল্লাহর অশেষ রহমত ও মাগফিরাত লাভ করতে পারে।

পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা ঘোষণা করেন: ‘নিশ্চয় আমি এটি (কুরআন) নাযিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম।’* (সূরা কদর : ১-৩)

লাইলাতুল কদরের তাৎপর্য

লাইলাতুল কদর এমন এক রাত, যাতে ইবাদত করলে ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। এ রাতে ফেরেশতারা রহমত ও বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসেন। হাদিসে এসেছে: ‘যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও ইহতিসাবের সাথে ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারী ও মুসলিম)।

এতেকাফের গুরুত্ব ও ফজিলত

এতেকাফ অর্থ বিশেষ নিয়তে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। রাসূলুল্লাহ (সা.) প্রতি বছর রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন। হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন: ‘রমজানের শেষ দশক আসলে রাসূল (সা.) পরনের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, রাত জাগরণ করতেন এবং পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন।’* (বুখারী ও মুসলিম)

আরো পড়ুন...  জিলক্বদ মাসের ফজিলত ও আমল

এতেকাফের উপকারিতা:
✅ এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় ফেরেশতাদের দোয়া লাভ
✅ লাইলাতুল কদর তালাশের সুযোগ
✅ আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হওয়া
✅ বেশি বেশি কুরআন তিলাওয়াতের সুযোগ
✅ তাহাজ্জুদের অভ্যাস গড়ে ওঠা
✅ অন্তরে প্রশান্তি ও দিল নরম হওয়া
✅ গুনাহ থেকে বাঁচার উপায়

এতেকাফের বিধানাবলি

এতেকাফের শর্ত:
– মুসলিম ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া
– পবিত্র অবস্থায় থাকা
– মসজিদে অবস্থান করা (পুরুষদের জন্য)
– মহিলাদের জন্য ঘরের নির্ধারিত স্থানে এতেকাফ করা

এতেকাফে যা বৈধ:
✅ প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া (ওজু-গোসল, খাবার আনা)
✅ পরিবারের সাথে সাক্ষাৎ ও কথা বলা
✅ ইলম চর্চা ও কুরআন শিক্ষা দেওয়া
✅ সালামের উত্তর দেওয়া

এতেকাফে যা নিষিদ্ধ:
❌ বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া
❌ স্ত্রীর সাথে মেলামেশা
❌ ক্রয়-বিক্রয় করা
❌ অহেতুক কথা বলা ও সময় নষ্ট করা

লাইলাতুল কদরের বিশেষ দোয়া

হযরত আয়েশা (রা.) নবী করীম (সা.)-কে জিজ্ঞেস করলেন: ‘হে আল্লাহর রাসূল! আমি যদি লাইলাতুল কদর পাই, তাহলে কী দোয়া করব?’ রাসূল (সা.) বললেন: ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি’ (হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন।) – (তিরমিযী)

আরো পড়ুন...  রমজান: ক্ষুধার কষ্টে মানবিকতার শিক্ষা

শেষ দশকের করণীয় আমল

-বেশি বেশি নফল নামাজ পড়া

-কুরআন তিলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা করা
-ইস্তিগফার ও তওবা করা
-দোয়া ও মোনাজাতে সময় কাটানো
-পরিবারকে ইবাদতে উৎসাহিত করা
-দান-সদকা বৃদ্ধি করা

প্রিয় পাঠক! রমজানের শেষ দশক আমাদের জন্য অফুরন্ত রহমত ও মাগফিরাতের সুযোগ নিয়ে আসে। আসুন আমরা এ সুযোগকে কাজে লাগাই, এতেকাফের মাধ্যমে সময় কাটাই এবং লাইলাতুল কদরের ফজিলত লাভের চেষ্টা করি। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে কবুল করুন।

লেখক : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট, হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সাবেক ইমাম ও খতিব, কদমতলী মাজার জামে মসজিদ, সিলেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০