হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
৩ এপ্রিল ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে চক্ষু শিবিরে প্রতিমন্ত্রী: “আমি আপনাদের সেবক”

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালীতে অনুষ্ঠিত হলো একটি বৃহৎ চক্ষু চিকিৎসা শিবির, যেখানে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ শিবিরে তিনি বলেন, “আমি এমপি নই, মন্ত্রী নই—আমি এ জনপদের একজন সেবক। আপনাদের সেবক হয়ে থাকতে চাই।”

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি জানান, গত ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে এ ধরনের চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে আসছেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এই দীর্ঘ সময়ে তিনি প্রায় ১১০০ চক্ষু রোগীর ছানি অপারেশনসহ লেন্স সংযোজন, নেত্রনালী এবং অন্যান্য জটিল অস্ত্রোপচারের ব্যবস্থা করেছেন। পাশাপাশি প্রায় লক্ষাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, “এই মাটি ও মানুষের মাঝেই আমার বেড়ে ওঠা। আমি এ এলাকার সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। জীবনের আরাম-আয়েশ ত্যাগ করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি।” তিনি আরও বলেন, “আপনারা আমাকে যে দায়িত্ব ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে ঋণী এবং এ এলাকার মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই।”

আরো পড়ুন...  ভ্যানচালককে পিটিয়ে হত্যা

চক্ষু শিবির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ। সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শিবির চলাকালে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ২ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৭ জন চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। এ সময় প্রায় ৬০০ ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানা গেছে। এছাড়া প্রায় ৫ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।

এই মানবিক উদ্যোগে রামপাল ও মোংলা উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ এলাকায় স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অসহায় মানুষের মাঝে নতুন করে আশার আলো জাগাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০