হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২৭ জানুয়ারী ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপাল–মোংলায় কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি: শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল ও মোংলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বেকার সমস্যা সমাধানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন, কর্মসংস্থানই অর্থনৈতিক মুক্তির মূল চাবিকাঠি। এ অঞ্চলের যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তুলে শিল্প ও বাণিজ্যভিত্তিক কর্মক্ষেত্রে যুক্ত করার মধ্য দিয়েই বেকারত্ব দূর করা সম্ভব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার আলীপুর মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ নিরাপদ থাকবে এবং রাষ্ট্রের সকল নাগরিক অধিকার নির্বিঘ্নে ভোগ করতে পারবে। বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করেছে।” তিনি বিশেষভাবে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন এবং বলেন, নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও রাষ্ট্র আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, “গত ২০ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে আপনাদের সঙ্গে থেকেছি। ভবিষ্যতেও আপনাদের সেবা করে যেতে চাই, ইনশাল্লাহ।” নিজের শৈশব ও বেড়ে ওঠার স্মৃতিচারণ করে তিনি বলেন, বাইনতলা-আলীপুরই তার শেকড়, এখানকার মানুষ তার আপনজন। জনসভার বিপুল উপস্থিতি প্রমাণ করে জনগণ তাকে মন থেকেই ভালোবাসেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানের নেতৃত্বে মোংলা বন্দর আধুনিকায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন শেখ ফরিদুল ইসলাম। পাশাপাশি ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চলে হাজারো বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। এতে করে শুধু বাগেরহাট নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিও নতুন গতি পাবে বলে তিনি মন্তব্য করেন।

বাইনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, “বাগেরহাট-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।” দীর্ঘ ২৬ বছর পর বিএনপি এখানে ভোটের সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  কুলিয়ারচরে বিশেষ ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০