শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় রিয়া মনি হত্যা, মোবাইল ফোনের সূত্র ধরে ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী ফাতেমা আক্তার ওরফে রিয়া মনি (১৫) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

কিশোরীর বাবা আজিম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে বুধবার (২৫ মার্চ) সকালে শরণখোলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার পরপরই ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ কললিস্টের সূত্র ধরে রফিকুল ইসলাম রুবেল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার জানান, গ্রেপ্তার ব্যক্তি শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে এবং রায়েন্দা বাজারের কসমেটিক ব্যবসায়ী। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে ফাতেমা আক্তার ওরফে রিয়া মনির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কে বা কারা ওই কিশোরীকে জবাই করে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরো পড়ুন...  শরণখোলায় সম্পাদক আশরাফ উল হকের সুস্থতা কামনায় দোয়া

স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারিরা রিয়া মনিকে মাদক সরবরাহকারী ও ‘হানিট্র্যাপ’ হিসেবে ব্যবহার করতো। মাদক সংক্রান্ত কোনো বিরোধের জেরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০