মো: কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি,
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় সোমনাথ দের নির্বাচনী জনসভা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ জনসভা শরণখোলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে এর আগেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট–৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী সোমনাথ দে।

প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ দে বলেন, “আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে সংসদ সদস্য হিসেবে আমার প্রথম কাজ হবে সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন করা। সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও বাওয়ালিদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।” তিনি বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় মানুষের জীবিকা ও দেশের প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এই বন ও এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জে জাতীয় ছাত্রসমাজের নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “শরণখোলাসহ এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, ঘের দখলসহ নানা অনিয়মের শিকার। আমি নির্বাচিত হলে এসব অনাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব এবং এলাকায় শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করব।” একই সঙ্গে তিনি জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঞ্জুমান আরা আলো, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী। তাঁরা বলেন, সোমনাথ দে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা, যিনি এলাকার মানুষের দুঃখ-কষ্ট বোঝেন এবং জনগণের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখবেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা তালুকদার মধু, শহিদুল আলম লিটন, অহিদুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, সদস্য সচিব আল-আমিন খান, যুবদল নেতা আবুল হোসেন, শহিদুল ইসলাম সোহাগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদল নেতা মামুন গাজী ও শামীম শিকদার।

বক্তারা বলেন, শরণখোলা উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তি এখন সুসংহত ও ঐক্যবদ্ধ। জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন...  শরণখোলায় শিবির সভাপতিকে মারধরের অভিযোগ, বাড়ছে উত্তেজনা

জনসভা শেষে নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে আরও ব্যাপক গণসংযোগ, মিছিল ও পথসভার মাধ্যমে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে। জনসভাটি শরণখোলার নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা ও গতি সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০