শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি-
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে শরণখোলায় শতাধিক অসহায় পরিবারের পাশে UK Islamic Mission

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মাহে রমজান উপলক্ষে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা UK Islamic Mission-এর সহযোগিতায় এ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজৈর ব্র্যাক সংলগ্ন তালিমুল কোরআন ট্রাস্ট জামে মসজিদ ঈদগাহ মাঠে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের ১৫০টি দুস্থ পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রতিটি পরিবারের জন্য ইফতার প্যাকেটে ছিল—চাল, ছোলা, ভোজ্যতেল, খেজুর, পিয়াজ, চিড়াসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুল ইসলাম কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, ২নং খোন্তাকাটা ইউনিয়ন শাখার আমির মাওলানা জাকির হোসেন, ৩নং রায়েন্দা ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। UK Islamic Mission-এর সহযোগিতায় আমরা সামর্থ্য অনুযায়ী কিছু পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি।”

আরো পড়ুন...  শরণখোলায় সোমনাথ দের নির্বাচনী জনসভা

উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন বলেন, “মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী কয়েকজন পরিবারপ্রধান আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন। স্থানীয়দের মতে, রমজানে এমন মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০