মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে মাদক উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার এবং একজনকে আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাতভর সীমান্তবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ১৭৭ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানের সময় ওই গ্রামের বাসিন্দা লিটু মিয়ার একটি মসলা মিলের পশ্চিম পাশে অবস্থিত একটি গোয়াল ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক অবস্থায় মো. ইব্রাহিম (৫০) নামে একজনকে আটক করা হয়। তিনি ছোট বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মো. মান্নানের ছেলে।

বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ১১টি হলুদ ও মরিচ গুঁড়ার বস্তা জব্দ করে। পরে বস্তাগুলো তল্লাশি করে তার ভেতর থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf DX’ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকগুলো মসলার বস্তার ভেতরে লুকিয়ে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

আরো পড়ুন...  সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অন্যদিকে একই রাতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস এর কাছাকাছি, প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ মাদক চক্র দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে সেখান থেকে আরও ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf DX’ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে মহানন্দা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত তিন মাসে এই ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৪ হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় ১০ জন আসামিকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দেশের যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আরো পড়ুন...  বাহুবলে ওসিকে হুমকি, উপজেলা বিএনপি সভাপতি আটক

স্থানীয়রা মনে করছেন, সীমান্ত এলাকায় বিজিবির এমন ধারাবাহিক অভিযান মাদক চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সীমান্ত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০