মো: শরিফুল ইসলাম শ্যামনগর প্রতিনিধি,
১১ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এবং অ্যাম্বাসি অব সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী এবং কিশোর-কিশোরী দলের সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে নীলডুমুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নারী ও কন্যা শিশুর অধিকার রক্ষার বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

র‍্যালি শেষে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতা, বালিশ বদল খেলা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় নারী, কিশোর-কিশোরী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরো পড়ুন...  শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস পালন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম মোড়ল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন, গাবুরা ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য ও দলনেতা জুনায়েদ ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য সুদিপ্তা মণ্ডল ও শাহানারা পারভীন এবং সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

লিডার্সের প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করা জরুরি। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করে একটি নিরাপদ ও নারীবান্ধব সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

আরো পড়ুন...  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

অনুষ্ঠানে লিডার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যা শিশুর অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০