রেজাউল করিম রেজা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)-
৬ জানুয়ারী ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি গঠন

সুন্দরগঞ্জে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি গঠন
সুন্দরগঞ্জে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি গঠন

গাইবান্ধার সুন্দরগঞ্জে আত্মপ্রকাশ করেছে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব। একই সঙ্গে গঠন করা হয়েছে সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি। গত সোমবার সন্ধ্যায় উপজেলা কলেজ মোড় এলাকায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এ মান্নান আকন্দ। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শাহ মো. রেদওয়ানুর রহমান, মো. এমাদুল হক, এটিএম ঈমান আলী মামুন, মো. শহিদার রহমান জাহাঙ্গীর, মো. আব্দুল মতিন সরকার, মো. আলাউদ্দিন মজুমদার শাহীন, মো. আতাউর রহমান, মো. হযরত বেল্লাল, ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া এবং মো. রেজাউল করিম রেজাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে এ মান্নান আকন্দকে (দৈনিক সমকাল / দৈনিক মাধুকর) আহ্বায়ক এবং মো. আতাউর রহমান মুকুলকে (দৈনিক মাতৃজগত / দৈনিক বাংলা ৭১ প্রতিদিন) সদস্য সচিব নির্বাচিত করা হয়।

এছাড়া শাহ মো. রেদওয়ানুর রহমান (দৈনিক আমাদের সময়), মো. এমাদুল হক (দৈনিক আমার দেশ), এটিএম ঈমান আলী মামুন (দৈনিক দিনকাল), মো. শহিদার রহমান জাহাঙ্গীর (দৈনিক জনসংকেত) এবং ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া (দৈনিক ঘোষণা)–কে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সভায় জানানো হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। পাশাপাশি সভায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত ২৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরগঞ্জে সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০