শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি-
৭ জানুয়ারি ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ, গ্রেফতার শিকারী

সুন্দরবনের কচিখালী ডিমেরচরে আটক হরিণ শিকারী | ছবি: দৈনিক ইতিহাস
বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে বুধবার শিকারিদের ফাঁদে আটকে পড়া একটি হরিণ উদ্ধার করেন বনরক্ষীরা | ছবি: দৈনিক ইতিহাস

সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকায় বুধবার দুপুরে বনরক্ষীরা ফাঁদে আটকা হরিণসহ এক শিকারীকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হরিণটি তৎক্ষণাৎ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান জানান, বেলা ১২টার দিকে হরিণ শিকারের ফাঁদ দেখতে পেয়ে বনরক্ষীরা তল্লাশি চালিয়ে এক শিকারীকে হাতেনাতে আটক করেন। এ সময় দুই শিকারী পালিয়ে যায়। আটক শিকারীর নাম আঃ হাকিম (৪০), তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মৃত আলী ফকিরের পুত্র। পালিয়ে যাওয়া দুই শিকারীর নাম রাসেল (৩০) ও দুলাল (৪০)।

ঘটনাস্থল থেকে বনরক্ষীরা বিপুল পরিমাণ মালা, ছিটকা ফাঁদ এবং সাতটি প্লাস্টিকের বস্তা জব্দ করেছে। ফরেষ্টার মোঃ মিজানুর রহমান বলেন, “ডিমেরচরে ফাঁদে আটকা হরিণটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ধৃত শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।”

Facebook Comments Box
আরো পড়ুন...  নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০