মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ এক যুবককে আটক করেছে। উদ্ধার করা হয়েছে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫৭৭ বোতল ‘Eskuf DX’ সিরাপ।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পূর্ব পরিকল্পিত কৌশলের অংশ হিসেবে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় একটি সন্দেহজনক ACCORD (২৩৫০ সিসি) প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ২৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক শুভ নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

একই সময়ে সোনামসজিদ বিওপির আরেকটি টহল দল বালিয়াদিঘী গ্রামের গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় পৃথক অভিযান চালায়। সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল ‘Eskuf DX’ সিরাপ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত পথে অবৈধভাবে এসব মাদক দেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে পাচারকারীরা এগুলো মজুদ করেছিল।

আরো পড়ুন...  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত প্রাইভেটকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১৩ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। একই সময়ে প্রায় ৪,৫০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে, যা সীমান্তে মাদকবিরোধী কার্যক্রমে বিজিবির সক্রিয় ভূমিকার প্রমাণ বহন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১০

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১১

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১২

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৩

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৪

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৬

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৮

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

২০