ইতিহাস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৭ দিনে ১১ বার ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

ভূমিকম্পে কাঁপল দেশ
ছবি : দৈনিক ইতিহাস গ্রাফিক্স

ছুটির দিনের দুপুরে সাতক্ষীরার কাছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। কম্পন অনুভূত হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং ভারতের পশ্চিমবঙ্গেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey (ইউএসজিএস) জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫২ মিনিটে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর কেন্দ্র ছিল সাতক্ষীরার আশাশুনি সংলগ্ন এলাকা, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে। অগভীর হওয়ায় রাজধানী ঢাকাতেও ভালো ঝাঁকুনি অনুভূত হয়।

গত দুই দিনেও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সেগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে—একটি ভারতের সিকিমে (৪.৬ মাত্রা), অন্যটি মিয়ানমারের মাওলাইক এলাকায় (৫.১ মাত্রা)।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৭ দিনেই ১১ বার ভূমিকম্পে কেঁপেছে দেশ ও আশপাশ অঞ্চল। বেশিরভাগ ভূমিকম্পের উৎপত্তি সীমান্তবর্তী বা পার্শ্ববর্তী দেশে হলেও কয়েকটির কেন্দ্র ছিল দেশের অভ্যন্তরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটে সংঘটিত হয়েছে। ইন্ডিয়ান প্লেটে সংঘটিত কম্পনটি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

তিনি বলেন, “বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান অনুযায়ী ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক। বরং দীর্ঘদিন বড় ভূমিকম্প না হলে শক্তি সঞ্চিত হয়, যা বড় মাত্রার বিপর্যয় ডেকে আনতে পারে। মাঝেমধ্যে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প হলে জমে থাকা শক্তি কিছুটা নিঃসৃত হয়।

অন্যদিকে একই বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, “বিশ্বে প্রতিদিনই বহু ভূমিকম্প হয়, তবে সবগুলো আমরা অনুভব করি না। ছোট কম্পনগুলো অনেক সময় বড় ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে।”

তিনি সতর্ক করে বলেন, সিলেট থেকে চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চল ভূমিকম্পের দিক থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ, কারণ অতীতে সেখানে বড় ভূমিকম্পের নজির রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়, তবে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব সঠিক প্রস্তুতির মাধ্যমে। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ,  স্কুল-কলেজে ভূমিকম্প বিষয়ক পাঠ অন্তর্ভুক্তি, নিয়মিত মহড়া,  পরিবারের সদস্যদের জরুরি নিরাপত্তা পরিকল্পনা।

ড. আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, “প্রকৌশল নীতিমালা কঠোরভাবে মানতে হবে। সামান্য বাড়তি ব্যয়ে ভূমিকম্প-সহনশীল ভবন নির্মাণ করলে বড় ক্ষতি এড়ানো সম্ভব।

গত জানুয়ারি ও ডিসেম্বরেও কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে গত নভেম্বরে নরসিংদীর ঘোড়াশাল এলাকায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দেয় এবং হতাহতের ঘটনাও ঘটে।

আরো পড়ুন...  শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিশেষজ্ঞদের মতে, টানা ভূমিকম্প আতঙ্ক তৈরি করলেও এগুলো সরাসরি বড় বিপর্যয়ের পূর্বাভাস—এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। তবে এটি স্পষ্ট যে বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। তাই সচেতনতা, পরিকল্পিত নগরায়ণ ও নির্মাণ বিধি মেনে চলাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০