নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অকুতোভয় কলমযোদ্ধা ড. আবু নাছের

সাংবাদিকতা পেশা শুধু তথ্য পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সত্য অনুসন্ধান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম। এই মহান আদর্শকে ধারণ করে নোয়াখালীর গণমাধ্যম অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। দীর্ঘদিনের নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সাহসী ও অনুসন্ধানী সাংবাদিক হিসেবে।

বর্তমানে তিনি সেনবাগ উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব, সেনবাগ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নোয়াখালী সাংবাদিক ইউনিটির যুগ্ম আহ্বায়ক এবং ন্যাশনাল রিপোর্টার্স ইউনিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করে যাচ্ছেন। তিনি দৈনিক উপকন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে কাজ করার পাশাপাশি জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্বে রয়েছেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তার পাঠানো বহু সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সাড়া ফেলেছে।

ড. আবু নাছেরের সাংবাদিকতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তাঁর অনুসন্ধানী প্রতিবেদন। সমাজের নানা অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তিনি নির্ভীকভাবে তুলে ধরেছেন। তার এসব প্রতিবেদনের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রেই দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এবং তারা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে নাঙ্গল প্রতীকে সাজন কুমার মিস্ত্রীর গণসংযোগ

সত্য প্রকাশে তিনি কখনো আপোস করেননি—এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার এই সাহসী ভূমিকার কারণে অনেকেই তাকে ‘অকুতোভয় কলমযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করছেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তিনি এক অনুপ্রেরণার নাম, যিনি দেখিয়েছেন কীভাবে সততা, সাহস এবং পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করতে হয়।

স্থানীয় সচেতন মহল মনে করেন, ড. আবু নাছেরের মতো দায়িত্বশীল ও নিষ্ঠাবান সাংবাদিকদের হাত ধরেই সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব। তার প্রতিটি প্রতিবেদন কেবল একটি সংবাদ নয়, বরং সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে।

তার এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন থেকে তিনি প্রশংসা ও শুভেচ্ছা পেয়েছেন। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একইভাবে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করে যাবেন এবং সমাজের উন্নয়নে তার ভূমিকা আরও বিস্তৃত হবে।

সাংবাদিকতার অঙ্গনে প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের শুধু একটি নাম নয়—তিনি সাহস, সততা এবং আদর্শের এক উজ্জ্বল প্রতীক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০