মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমীর হামজার মৃত্যুবার্ষিকীতে মাগুরায় বৃত্তি ও দোয়া মাহফিল

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান গীতিকবি আমীর হামজার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় কবির কবরস্থানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কবি আমীর হামজা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেসমিন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত কবির সহধর্মিণী মোছাঃ দুলজান বেগম। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কবির সুযোগ্য পুত্র মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সারথী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শিকদার মনজুরুল আলম, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি এবং সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রশিদ লাভলু এবং বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর, শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুনার রশিদ, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু ঈসাসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনেরা।

আরো পড়ুন...  অসহায়দের মুখে হাসি ফোটাল আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন

অনুষ্ঠানের মূল পর্বে শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে নগদ অর্থসহ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রয়াত কবি আমীর হামজার শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ বৃত্তি কার্যক্রম নিয়মিত আয়োজন করা হচ্ছে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা আমীর হামজা ছিলেন একাধারে একজন সংগ্রামী মানুষ, একজন গীতিকবি এবং সংস্কৃতিপ্রেমী সমাজচিন্তক। মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে মোঃ সোহেল রানা লালটু’র পরিচালনায় কবির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রয়াত কবির আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০