শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চালসহ আটক ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধারসহ ৫৯০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজার ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার এলাকা থেকে ট্রাক ও চাল উদ্ধার করা হয়।

আটকরা হলেন কালিয়াকৈর উপজেলার স্কুলপাড়া এলাকার লিটন সরকার (৪৪) এবং সিলেট জেলার সুমন সাহা (৪২)। সুমন সাহা লিটনের দোকানের কর্মচারী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা ভারতীয় কাটারিভোগ চাল বোঝাই করে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটি থামানো হয়। পরে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে রেখে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল সিরাজগঞ্জের সিমলা থানা–এ অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করে। পাশাপাশি কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহা, আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে মোট ৫৯০ বস্তা চাল জব্দ করা হয়।

আরো পড়ুন...  নির্বাচনে দায়িত্ব পালন করবেন সারাদেশে ৫ লাখের বেশি আনসার সদস্য

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির ভিত্তিতে ট্রাকসহ বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১০

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১১

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১২

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১৩

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১৪

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১৫

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৬

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৭

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৮

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৯

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

২০