শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, বড় ক্ষতির আশঙ্কা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ঝুট মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার হাজীবাড়ি সংলগ্ন মাটিয়া কলোনি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এই এলাকায় গোডাউনটির আশপাশে অসংখ্য বসতবাড়ি ও একটি মসজিদ থাকায় মুহূর্তের মধ্যেই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হাকিম উদ্দিনের ছেলে নজরুলের মালিকানাধীন গোডাউনটিতে হঠাৎ আগুন দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হতে পারে। দাহ্য পদার্থ হিসেবে তুলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউন দাউ দাউ করে জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় টানা প্রায় তিন ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নেভাতে দীর্ঘ সময় লেগে যায় এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল।

আরো পড়ুন...  টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে সুড়ঙ্গ ও গোপন কক্ষের সন্ধান

গোডাউনের মালিক নজরুল জানান, অগ্নিকাণ্ডে তার বিপুল পরিমাণ তুলা পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার রায়হান চৌধুরী বলেন, “তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

সৌভাগ্যবশত, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০