মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি :
২০ মে ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ভূমিসেবা মেলা শুরু

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা-এ তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত ১৯ মে মঙ্গলবার সকালে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. সাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন মুর্শেদ নিজামী বাবুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে ভূমি অফিস চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন...  কুলিয়ারচরে ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেফতার

আয়োজক সূত্রে জানা যায়, মেলার মূল লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করা। সেই সঙ্গে জনগণকে ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতন করে তোলা। মেলায় স্থাপিত বিভিন্ন বুথ থেকে তাৎক্ষণিকভাবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ান উত্তোলন, মৌজা ম্যাপ সংগ্রহ, ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় এনে জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশব্যাপী একযোগে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে শুরু হয় এ মেলা ও সেবা কার্যক্রম।

মেলায় আগত সেবাগ্রহীতারা জানান, আগে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো এবং নানা জটিলতার মুখোমুখি হতে হতো। এখন একই স্থানে দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন মেলায় সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০